ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে মিঠাপুকুরে আলোচনা সভা

সাজেদুর রহমান মিঠাপুকুর প্রতিনিধি:
মিঠাপুকুর উপজেলার ১৭ নং এই ইমাদপুর ইউনিয়নে  বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইমাদপুর ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে (২৩ মে) মঙ্গলবার ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বাল্যবিবাহ ও অন্যান্য বিষয়ের উপরে বক্তব্য প্রদান করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম।

 এ সময় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারী সহ অনুষ্ঠানে যুব ফোরাম সদস্য, শিশু ফোরাম সদস্য, ধর্মীয় নেতা, স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি সদস্য, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও সাংবাদিকগণ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি।আমার উপজেলা আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত।কোথাও কোন বাল্য বিবাহ ও শিশু শ্রম হবে না। এমন বিষয় দেখল সকলে মিলে তা প্রতিরোধের চেষ্টা করার পাশাপাশি প্রশাসনকে খবর দেয়ার জন্য সকলের
উদ্যর্থ আহবান জানান। তিনি বলেন, বাল্য বিবাহ ও শিশু শ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের অধিকার হরণের শামিল।

চেয়ারম্যান আরো বলেন, এসব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রত্যেক শিশুর নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রমে যুক্ত করা কিংবা অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এসব প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এর কারণে শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে, ভোগ করতে হচ্ছে মানসিক ও শারীরিক অসুস্থতা।স্বামী ও শ্বশুর বাড়ির নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত হাজারো কিশোরী। বাল্য বিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশির ভাগ সময় পুষ্টি হীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনেই। তিনি বলেন, এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন বাল্য বিবাহ প্রতিরোধ করা আর প্রতিরোধে প্রয়োজন সবার সচেতনতা।


বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর মূল বিষয়, বাল্য বিবাহ ও শিশু শ্রম আমাদের দেশের একটি প্রধান সমস্যা যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম বা প্রতিবেদনে আমরা দেখতে পাই। বাংলাদেশ সরকারও উক্ত বিষয়ে সর্তক অবস্থানে রয়েছেন এবং তা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন উপজেলায় নিয়মিত আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের শিক্ষার অধিকার নিয়ে আলোকপাত করেন।

No comments