ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজশাত নামের এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা জানতে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫টার কিছু আগে নুজশাত নর্থ ভিউ হোটেলের ছাদে প্রবেশ করেন। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন। সিসিটিভি ফুটেজে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং বিভিন্ন মাধ্যমে চ্যাটিং করতে দেখা যায়। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে তিনি ছাদের একটি রেলিংয়ের ওপর বসেন। একপর্যায়ে সেখান থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত শিক্ষার্থীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফোনের তথ্য বিশ্লেষণ করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে এবং সহপাঠী ও পরিচিতজনদের সঙ্গেও কথা বলেছে।

জানা গেছে, নিহত নুজশাতের গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামে। তিনি মোঃ নজরুল ইসলাম ও আফসানা দম্পতির মেয়ে। নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা এবং রহমান তেলির ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নজরুল দীর্ঘদিন যাবত সপরিবারে রংপুরে খলিফা পাড়ায় বসবাস করেন।

নুজশাতের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

No comments