ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

‎আক্কেলপুরে তিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে পঞ্চগড়ের টোকরাভাসার যুবকের মর্মান্তিক মৃত্যু


‎নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাপাড়া পূর্ব টোকরাভাসা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ আবুল হোসেন ও পারুল দম্পতির ছেলে। জীবিকার তাগিদে তিনি রডমিস্ত্রির কাজ করতেন।
‎রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস (৭৩৩ আপ) আক্কেলপুর রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে সকাল ১০টা ২০ মিনিটে স্টেশন ত্যাগ করছিল। এ সময় স্টেশনের উত্তর দিকে এক নম্বর লাইনে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।
‎খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে নিহতের মরদেহের পাশ থেকে একটি স্মার্টফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে এক হাজার ৭৫০ টাকা, একটি মোবাইল ফোনের সিম এবং জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি পাওয়া যায়।
‎আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, উদ্ধার হওয়া কাগজপত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সান্তাহার রেলওয়ে থানাকে (জিআরপি) অবহিত করা হয়।
‎নিহতের সহকর্মী জাকির হোসেন জানান, তিনি ও আশরাফুল রাজশাহীতে একসঙ্গে রডের কাজ করতেন। আশরাফুল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকিটও কেটেছিলেন। পরে স্টেশন মাস্টার তার মোবাইল ফোন থেকে যোগাযোগ করে মৃত্যুর সংবাদ দেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।
‎সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
‎ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

No comments