ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

‘মা-বাবাই সন্তানের মাথার মুকুট, তাদের অবহেলা করা উচিত নয়’ — ডিপজল

নিজস্ব প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল মা-বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে আবেগঘন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, পৃথিবীতে মা-বাবার চেয়ে বড় স্থান আর কিছু নেই। সন্তানের জীবনে মা-বাবাই সবচেয়ে বড় আশ্রয় এবং মাথার মুকুট।
সম্প্রতি এক বক্তব্য দিতে গিয়ে ডিপজল বলেন, “আমি মনে করি মা-বাবাকে নিয়ে কেউ অবহেলা করেন না। মা-বাপ আপনাদের সবার উপরে মুকুট। আপনার মাথার মুকুট মনে করুন মা-বাপকে। মা-বাপকে যে ভালোবাসবেন না, আপনার সন্তান আপনাকে কীভাবে ভালোবাসবে? আপনি যা করবেন, আপনার সন্তানও তাই শিখবে।”
তিনি বলেন, বর্তমান সমাজে পারিবারিক বন্ধন অটুট রাখতে হলে প্রথমেই মা-বাবার প্রতি সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। সন্তানদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, মা-বাবার পাশে থাকতে হবে, তাদের সম্মান দিতে হবে এবং জীবনের শেষ সময় পর্যন্ত তাদের কষ্ট না দেওয়ার চেষ্টা করতে হবে।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ডিপজল বলেন, “আমার মা-ও নেই, আমার বাপ-ও নেই। যাদের মা-বাবা জীবিত আছেন, তারা তাদের আরও বেশি আঁকড়ে ধরুন, ভালোবাসুন এবং যত্ন নিন।”
বক্তব্যে তিনি পারিবারিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, একজন স্ত্রীর যেমন নিজের মা-বাবার প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি শ্বশুর-শাশুড়ির প্রতিও সমান সম্মান ও ভালোবাসা দেখানো উচিত। তিনি বলেন, “আপনারা আপনাদের মা-বাবাকে যেভাবে দেখেন, শ্বশুর-শাশুড়িকেও সেভাবে ভালোবাসবেন। ইনশাআল্লাহ, এর প্রতিদান ভালোভাবেই পাবেন।”
ডিপজলের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই তার কথাগুলোকে পারিবারিক মূল্যবোধ ও মানবিক দায়িত্ববোধের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেছেন।
সমাজবিজ্ঞানীদের মতে, মা-বাবার প্রতি ভালোবাসার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। যত বেশি সম্মান, যত্ন, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ প্রদর্শন করা যায়, ততই তা ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য কল্যাণকর হয়ে ওঠে।

No comments