ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ডিমলার কুমলাই জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার ১৯ জুন ২০২৬ তারিখে ডিমলা উপজেলার শুটিবাড়ী সংলগ্ন কুমলাই জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মসজিদের সফল নির্মাণকাজ এবং এলাকার সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ চর্চার অন্যতম কেন্দ্র। কুমলাই জামে মসজিদের নতুন ভবন নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও উন্নত পরিবেশে ইবাদত-বন্দেগি করার সুযোগ সৃষ্টি হবে।

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার তার বক্তব্যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারের সহযোগিতার বিষয় তুলে ধরে বলেন, সমাজ গঠনে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মসজিদের নির্মাণকাজ নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এলাকাবাসী মসজিদের নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করে মুসল্লিদের জন্য একটি আধুনিক ও সুন্দর উপাসনালয় উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কুমলাই জামে মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়।

No comments