ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

যেভাবে খাবার খেতেন রাসূল সা.

খাবার মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা। রাসুল সা. প্রতিটি কাজ উম্মতকে শিখিয়েছেন। খাবারে ভদ্রতা ও শিষ্টাচারও শিখিয়েছেন। খাবারের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘হে বৎস ! ‘বিসমিল্লাহ’ বলে ডান হাত দিয়ে খাও! আর খাবার পাত্রের যে অংশ তোমার সাথে সম্পৃক্ত সে অংশ থেকে খাও।’ (সহীহ, বুখারী : ৪৯৫৮)
‘শয়তান ঐ খাবারকে নিজের জন্য হালাল মনে করে যার শুরুতে ‘বিসমিল্লাহ বলা হয়নি’ (সহীহ মুসলিম : ৩৭৬১)
‘যদি তোমার খাবারের লোকমা পড়ে যায় তবে তা থেকে ময়লা দূর করে তা খেয়ে ফেলবে; শয়তানের জন্য রেখে দিবে না’ (সহীহ মুসলিম : ৩৭৯৪)
‘রাসুল (সা) তিন আঙ্গুল দিয়ে খেতেন এবং খাওয়া শেষে আঙ্গুল চেটে খেতেন’ (সহীহ মুসলিম : ৩৭৯০)
‘যখন তুমি খাবার খাবে আঙ্গুল চেটে খাও ; কেননা তুমি জাননা কোন আঙ্গুলে বরকত আছে’: (সহীহ মুসলিম : ৩৭৯৩)
‘রাসুল (সা) পান করার মাঝে তিনবার শ্বাস নিতেন’ (সহীহ বুখারী : ৫২০০)
‘রাসুল (সা) কখনোই কোন খাবারের দোষ বের করে তা নিয়ে কথা বলতেন না। পছন্দ হলে খেতেন, পছন্দ না হলে রেখে দিতেন’- বুখারী : ৪৯৮
‘যে ব্যক্তি খাওয়ার পর ‘আল্লাহ প্রশংসা করে; অনুরূপ পান করার পর আল্লাহ প্রশংসা করে আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হন’- সহীহ মুসলিম : ২৭৩৪
‘রাসুল (সা) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন এবং দাঁড়িয়ে খাওয়া আরো বেশি খারাপ ও দুষণীয়’- মুসলিম : ৭৭২

No comments