ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

নামাযরত ব্যক্তির সামনে থেকে উঠে আসা যাবে কি?

যদি কোন ব্যক্তি নামাযরত ব্যক্তির ঠিক সামনে অবস্থান করে। তার ডান বা বাম দিকে কোন নামাযী ব্যক্তি না থাকে, তাহলে সে তার আপন স্থান থেকে উঠে চলে আসলে কোন গুনাহ হবে না।
এর কারণ, হাদিসে নামাযরত ব্যক্তির সামন দিয়ে অতিক্রম করা হতে বারণ করা হয়েছে। আর এতে নামাযী ব্যক্তিকে অতিক্রম করা হচ্ছে না। অতিক্রম বলা হয়, সামনে দিয়ে চলে যাওয়া। আর এখানে একাজটি হচ্ছে না। তাই উঠে আসা জায়েয। বরং প্রয়োজন থাকলে উঠে চলে আসাই উত্তম।
পেছনে কেউ নামায পড়ছে বলে বসে থাকার কোন কারণ নেই যেহেতু হাদিসে এ কথা বলা হয়নি। বসে থেকে তার নামায শেষ হওয়ার অপেক্ষা করলে বরং নামাযী ব্যক্তি অস্বস্তি অনুভব করতে থাকে, তার নামাযের একাগ্রতা নষ্ট হয়। ফলে সে দ্রুত নামায শেষ করার চেষ্টা করে।
তবে যদি এমন আশঙ্কা থাকে যে আপনি উঠে এলে অনেকেই তার সামন দিয়ে ভিড়ের কারণে বা বেখেয়ালে অতিক্রম করবে, তাহলে একরামের নিয়তে কিছুক্ষণ বসে থেকে তার নামায শেষ হওয়ার অপেক্ষা করা সওয়াবের কাজ হবে।
তথ্যসূত্রঃ বুখারী, হাদীস নং-৪৮৮; সহীহ মুসলিম, হাদীস নং-১১৬০; সুনানে আব দাউদ, হাদীস নং-৭০১; সুনানে তিরমিজী, হাদীস নং-৩৩৬

No comments