ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

কোরআন স্পর্শ করে কসম করার বিধান আছে কি?

না, কোরআনে কারিমকে স্পর্শ করে কসম করার বিধান নেই। কসম আল্লাহ রাব্বুল আলামিনের নামে হয়। কিন্তু কোরআনকে স্পর্শ করে যদি কেউ কসম করে যেহেতু
আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তাই এটিও একধরনের কসম। অধিকাংশ ওলামায়ে কেরাম এ কথা বলেছেন যে, কসমের হুকুমের মধ্যে আসবে। তাই এই
কসম যদি কেউ করে থাকেন, তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই সেই কসমটি পূরণ করতে হবে। এটি বিধান নয় কিন্তু কসম করলে সেটি পূরণ করতে হবে, ভঙ্গ করা যাবে না।
কারণ এটি আল্লাহর কালাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হওয়ার কারণে কোরআনের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ করা সুযোগ নেই। আল্লাহর নামে কসম করলে যেমন তার মর্যাদা ক্ষুণ্ণ করা জায়েজ
নেই তেমনিভাবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হওয়ার কারণে এর মর্যাদা কোনোভাবে ক্ষুণ্ণ করা জায়েজ নেই।
তাই এটি কসমের হুকুমের মধ্যে আসবে, তিনি কসমটি ভঙ্গ করতে পারবেন না, তিনি কসম রক্ষা করবেন।

No comments