ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযান: ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

খুদে মেধার আলোয় আলোকিত মিঠাপুকুর: সম্পন্ন হলো কিশোরকণ্ঠ বৃত্তি পরীক্ষা

সাজেদুর রহমান, মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশব্যাপী পরিচালিত কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। আজ ৬ই নভেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলার ৫টি নির্ধারিত কেন্দ্রে একযোগে এই মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান— মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়, পায়রাবন্দ গার্লস স্কুল এন্ড কলেজ, রানীপুকুর স্কুল এন্ড কলেজ, বৈরাতি স্কুল এন্ড কলেজ এবং বুুজরক সন্তোষপুর কেরামতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রগুলোতে আসন বিন্যাস করা হয়।
এবারের মেধা উৎসবে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন সাধারণ বিদ্যালয় ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ৩,০০০ (তিন হাজার) শিক্ষার্থী এবং রংপুর জেলা পর্যায় থেকে সর্বমোট ১০,৫০০ (দশ হাজার পাঁচশত) শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে একটি শিক্ষামূলক মিলনমেলায় রূপান্তর করে।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মিঠাপুকুর উপজেলা শাখার পরিচালক আলামিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জানান,শিক্ষার্থীদের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। 
পরীক্ষার্থীদের চোখের উদ্দীপনা ও মেধার দ্যুতি আমাদের মুগ্ধ করেছে। শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত সৃজনশীল প্রতিভা বিকশিত করা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর থেকে সকলের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সার্বিক পরীক্ষা নিয়ন্ত্রণের বিষয়ে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম রংপুর জেলা শাখার চেয়ারম্যান হামিদুর রহমান বলেন,কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। রংপুরের ১০,৫০০ শিক্ষার্থীর এই খাতা মূল্যায়ন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও নিখুঁতভাবে কেন্দ্রীয় বোর্ডের অধীনে সম্পন্ন হবে। মেধার ভিত্তিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ, বাইসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
পরীক্ষা চলাকালীন হলগুলোর চমৎকার পরিবেশ, সুশৃঙ্খল আসন বিন্যাস ও শিক্ষার্থীদের চমৎকার শৃঙ্খলা তদারকি করতে স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, সাংবাদিক এবং ফোরামের ঊর্ধ্বতন কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীলবৃন্দ কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

No comments