ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচিত সম্মানিত সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী-র শুভ জন্মদিন পালিত

ফরিদপুর প্রতিনিধি।।

আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি ও দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী (কবির) এর শুভ জন্মদিন পালিত হয়েছে। 

(১ অক্টোবর) বৃহস্পতিবার রাতে
ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মোমবাতি প্রজ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।

এ-সময় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান, ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, জেলার কর্মরত সাংবাদিকরা, বিভিন্ন ব্যবসায়ীগণ ও সমাজের বিশিষ্টজনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানে
পরিবারের সদস্য এবং উপস্থিত আত্মীয়-স্বজনের করতালি ও ভালোবাসার উষ্ণ শুভেচ্ছার মধ্যে হাসিমুখে তার জন্মদিনের কেক কাটেন। 

জন্মদিনে মূল আকর্ষণ মোমবাতি জ্বালিয়ে কেক কাটা পর্ব, সকলে মিলে শুভ জন্মদিন সংগীতের সুরে মুখরিত করে তোলেন। এই সময় এক হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত অতিথিরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন। 

এ-সময় মানুষের কল্যাণে সেবায় কাজ করে যাবার জন্য তাকে অভিনন্দন জানান বিশিষ্ট জনরা।

জন্মদিন উপলক্ষে দৈনিক নাগরিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন মিত্র (নিরু) জানান, আমি আমার পক্ষ থেকে এবং দৈনিক নাগরিক বার্তা পত্রিকার পরিবারের সকলের পক্ষ থেকে দৈনিক নাগরিক বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকীর শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তকে দীর্ঘায়ু দান করুক এবং পিছনে ফেলা সব দুঃখ, ঝেড়ে নেওয়া সকল অভিমানের বোঝা, আপনার জন্মদিনের রইল আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা ও শুভ কামনা। কিছু সম্পর্ক, কিছু মানুষ রক্তের বন্ধন না থাকলেও আত্মার বন্ধু বা আত্মীয় তেমনি একজন আপনি। আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি কারণ দিনটায় আপনি জন্মেছিলেন। আপনার মত ভাল মানুষ আমি জীবনে কমই পেয়েছি সেজন্য আবারো আপনাকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন। আরেকটি বছর চলে গেল আপনার জীবন থেকে, পাওয়া না পাওয়ার হিসাবটা না হয় রেখে দিন নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যান। শুভ জন্মদিন, শুভ হোক আপনার আগামীর পথচলা।

No comments