ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

জাবিপ্রবিতে পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক


কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধি।

গবেষণার জ্ঞান ও উদ্ভাবন শিল্পখাতে কাজে লাগানো এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার।

সেমিনারে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি বিনিময় ও শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতার ওপর গুরুত্ব দেন বক্তারা।

এ সময় যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে জাবিপ্রবি।

প্রতিষ্ঠানগুলো হলো—বায়োজিস কসমেসিউটিক্যালস, রুপল ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচার ফার্ম, ডাটা সফট ম্যানুফেকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি, ইএসডিও এবং পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃআমির হোসেন।

সংশ্লিষ্টরা বলছেন, এসব সমঝোতা বাস্তবায়িত হলে গবেষণা ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

No comments