ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

জামালপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিনব্যাপী ফুটবল খেলা অনুষ্ঠিত

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

আজ জামালপুর জিলা স্কুল মাঠে পাবলিক ইউনিবার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব জামালপুর এ খেলার আয়োজন করে। খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গাীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশগ্রহণ করেন। দলগুলের মধ্যে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টাইব্রেকারে ১-০ গোলে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। এ সময় জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তারা দুই দলের হাতে চ্যাম্পিয়ন্স ও রানার্সআপ ট্রফি তুলে দেন।

No comments