ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

জামালপুরের বকশীগঞ্জে ফলন্ত শিম গাছ কেটে আড়াই লক্ষ টাকার ক্ষতির অভিযোগ


কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দিন দুপুরে ২৬ শতাংশ জমিতে ফলন্ত শিম গাছ কেটে জমি বেদখলের চেষ্টা আড়াই লক্ষ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামে।

অভিযোগ সূত্র জানাগেছে, বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামের নূর ইসলামের সাথে একই গ্রামের দুলু মিয়া, সাইফুল ইসলাম গং এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো এরি জের ধরে গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে দুলু মিয়া, সাইফুল ইসলাম গংরা লাঠি শোঠা ও দেশিও অস্ত্র নিয়ে নূর ইসলামের পৈতৃক সম্পত্তি ২৬ শতাংশ জমিতে রোপনকৃত শিম গাছ কেটে জমি বেদখলের চেষ্টা করে। এতে কৃষক নূর ইসলামের প্রায় আড়াই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।

এঘটনায় নূর ইসলাম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শিম গাছের মালিক বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামের মৃত কেফাত উল্লাহর ছেলে নূর ইসলাম জানান,গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে বাড়ীর পাশে রোপনকৃত ১৫০ ঝাড় ফলন্ত শিম গাছ গুলো  কেটে জমি বেদখলের চেষ্টা করে দুলু মিয়া গং। তিনি আরো বলেন, তারা আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। তাই প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি।  

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এঘটনায় লেখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments