ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

জামালপুরে উন্মুক্ত জলাশয় ঘিরে মাছ চাষের অভিযোগ


কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

জামালপুরের মাদারগঞ্জে অনুমতি ছাড়াই উন্মুক্ত জলাশয়ে ঘের দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে ইন্তেজ আলী (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এতে জলাশয়টি সাধারণ মানুষের ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় জমির মালিকরা। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাংলা বাঁধের মাথায় কাঠের সেতুর পূর্ব পাশে জলাশয়ের দুই দিকে বাঁশের খুটি বেঁধে  জাল দিয়ে ঘের দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাধা দেওয়ার পরও সেখানে মাছ চাষ অব্যাহত রয়েছে।

জলাশয়-সংলগ্ন জমির মালিক মোহাম্মদ আলী, রবিউল ও সামিউল জানান, দীর্ঘদিন ধরে কৃষক ও স্থানীয়রা জলাশয়টি বিভিন্ন কাজে ব্যবহার করে আসছেন। এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা চান তাঁরা।

অভিযোগের বিষয়ে ইন্তেজ আলী অনুমতি ছাড়াই মাছ চাষের কথা স্বীকার করে বলেন, অনুমতি না পেলে জাল ও খুঁটি সরিয়ে নেবেন।

মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খান বলেন, উন্মুক্ত জলাশয় ঘের দিয়ে মাছ চাষ করা ঠিক নয়। তাঁর দপ্তর থেকে জলাশয়টি কাউকে লিজ দেওয়া হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।


No comments