ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ডোমারের ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন নীলফামারীর নবনিযুক্ত জেলা প্রশাসক

মোঃ রাকিবুল হাসান, 
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার ১ নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন নবনিযুক্ত নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় তিনি ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। এ সময় তাঁকে স্বাগত জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মচারীরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও কর্মপদ্ধতি দেখেন ও আলোচনা করেন। পাশাপাশি সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির জানান, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি ডোমার উপজেলার ১ নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।

No comments