ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের নানা অসংগতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করতে হবে।

এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

No comments