জামালপুরে সড়ক পরিবহন আইনে ৯ মামলায় ২২ হাজার ৫০০ টাকা জরিমানা।
কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধি।
জামালপুরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় মোট ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জামালপুর শহরের বিভিন্ন এলাকায় বিআরটিএ, পৌরসভার প্রতিনিধি ও পুলিশ বাহিনীর সমন্বয়ে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন গাড়ি চালানো, মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা করা হয়। এসব মামলায় মোট ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এছাড়া জামালপুর শহরের ফৌজদারি মোড়, জামালপুর থানা, ঈদগাহ মাঠ ও ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তা ও সড়ক অবৈধভাবে দখল করে দোকানপাট স্থাপন না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাও করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। অভিযানে বিআরটিএ, পৌরসভা ও পুলিশ বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
Post a Comment