ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে খোর্শেদ আলম (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। আদালত পরিচালনার সময় মাদক সেবনের অভিযোগের সত্যতা পাওয়ায় খোর্শেদ আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে এক যুবক মাদক সেবন করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোর্শেদ আলমকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক খোর্শেদ আলম সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুলসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments