ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন

কাওছার আহমেদ, জামালপুর প্রতিনিধি।। 

জামালপুরে গভীর রাতে গরুর চিৎকার শুনে ঘুম ভেঙে উঠে দেখেন গোয়াল ঘরে আগুন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তিনটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে মারাত্মক আহত হয়েছে। গোয়াল ঘর পুড়ে ছাই।

বুধবার গভীর রাতে পৌর এলাকার হাটচন্দ্রা পশ্চিম পাড়া আব্দুস ছালামের ছেলে সুজন মিয়ার ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, গভীর রাতে গোয়াল ঘরে আগুনের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে  আগুন দেখে দ্রুত নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনটি গরু আগুনে পুড়ে যায়। তাদের ধারনা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

সুজন জানায়, প্রতিদিনের মতো তিনটি গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে যান। হটাৎ রাত ২ টার দিকে গরুর চিৎকার শুনে ঘুম ভাঙ্গে তার। এ সময় থাকার ঘরের সাথে গোয়াল ঘরে আগুন দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এতে গোয়ালঘরে থাকা তিনটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি। 

No comments