ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

বিমল কুমার রায় 
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: 
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা তাঁর বক্তব্যে প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেন। পাশাপাশি শান্তিপূর্ণ, নিরাপদ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সরকারি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি মণ্ডপে বর্তমানে বরাদ্দকৃত ৫০০ কেজি জিআর চালের পরিবর্তে ১ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ রায় বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। দেবীগঞ্জে প্রতিবছর বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। এবারও প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুজব বা অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হয়—এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি ও স্থানীয় জনগণ সমন্বিতভাবে কাজ করলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, আলোকসজ্জা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পূজার সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।”
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু মুসা, উপজেলা আনসার-ভিডিপি উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল দে সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নবীন চন্দ্র রায়, কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রেমাশীষ রায় প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন রাজু, এনসিপির উপজেলা আহ্বায়ক মাসুদ পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

No comments