ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ'

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় এক হাজারের বেশি তালবীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া ক্যানাল সংলগ্ন এলাকায় এ বীজ বপন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ক্যানাল সংলগ্ন বিভিন্ন স্থানে তালবীজ বপন করেন। এর আগে বিভিন্ন বাড়ি থেকে তালবীজ সংগ্রহ করে কর্মসূচির জন্য প্রস্তুত করেন স্বেচ্ছাসেবীরা।

‘আলোকিত কালীগঞ্জ’-এর সভাপতি হাসান রায়হান বলেন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি কিছু করার সুযোগ তৈরি হয়। একটি গাছ লাগিয়ে সেটি মানুষের উপকারে আসার মতো অবস্থায় পৌঁছানোও সদকায়ে জারিয়ার একটি মাধ্যম হতে পারে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিবেশ রক্ষায়ও ধারাবাহিকভাবে আমরা কাজ করে যেতে চাই। এর আগে শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ আমাদের কার্যক্রমের গৌরবান্বিত কার্যক্রম। 

সংগঠনের সহসভাপতি বরকত আলী বলেন, তালগাছ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটি বৃক্ষ। তালবীজ বপনের মাধ্যমে ভবিষ্যতে নতুন তালগাছ তৈরি হবে এবং এর সুফল মানুষ ও প্রকৃতি দুটিই পাবে। তাই পরিকল্পিতভাবে বেশি বেশি তালবীজ বপন করা প্রয়োজন।

সাজেদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। গাছপালা শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং বিভিন্ন প্রাণী ও পাখির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। ফলে জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাখাওয়াত হোসেন বলেন, কর্মসূচির জন্য স্বেচ্ছাসেবীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তালবীজ সংগ্রহ করেছেন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তালবীজ দিয়ে সহযোগিতা করেছেন। এভাবে মানুষের অংশগ্রহণ বাড়লে পরিবেশ রক্ষার উদ্যোগ আরও কার্যকর হবে।

সংগঠনের সদস্য ইয়াছিন আলী বলেন, তালবীজ সংগ্রহ থেকে শুরু করে বপন পর্যন্ত পুরো কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা আন্তরিকভাবে কাজ করেছেন। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ‘আলোকিত কালীগঞ্জ’ কাজ করে যেতে চায়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

No comments