ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযান: ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির

কাওছার আহমেদ, জামালপুর প্রতিনিধি।।

প্রখ্যাত জননেতা মনজুরুল আহসান খানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে চোখের ছানি, দৃষ্টিজনিত সমস্যা ও বিভিন্ন জটিল চক্ষু রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলার কুলকান্দি মধ্যপাড়া এলাকার টি. কে. প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে অংশগ্রহণ করেন।
কুলকান্দির সন্তান হযরত আলীর উদ্যোগে এবং ময়মনসিংহের ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়।
আয়োজকরা জানান, অনেক দরিদ্র ও অসহায় মানুষ অর্থের অভাবে সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানি ও অন্যান্য জটিল চক্ষু রোগে আক্রান্ত অনেক রোগী চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। এসব মানুষের কথা বিবেচনা করেই বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবিরে পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর ছানি অপারেশন বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়।
আয়োজকরা বলেন, শুধু চিকিৎসা প্রদান নয়, এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে ছানি ও জটিল চক্ষু রোগীদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

No comments