ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত 🔥ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার 🔥চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ 🔥ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাটে মাদকবিরোধী মানববন্ধন: তরুণ সমাজকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান 🔥বিএসএফআইসি জিয়া পরিষদের উদ্যোগে পঞ্চগড় চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন 🔥দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদকে ঘিরে এআই-নির্মিত ভুয়া ভিডিওর প্রতিবাদে সনাতনী সমাজের মানববন্ধন ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক, ডোমার (নীলফামারী):

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’। উন্নতমানের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান এবং রোগীদের বিশ্বস্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এবং এলাকার মানুষের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

উদ্বোধনের মধ্য দিয়ে চিলাহাটি ও আশপাশের এলাকার সাধারণ মানুষ এখন স্থানীয় পর্যায়েই আধুনিক ডায়াগনস্টিক সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। ফলে চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য দূরবর্তী শহরে যাওয়ার ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি, অভিজ্ঞ ও দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের পরীক্ষাপদ্ধতির মাধ্যমে নির্ভুল রিপোর্ট প্রদান করা হবে। পাশাপাশি রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা, সেবার মান এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই প্রতিটি সেবা পরিচালিত হবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, সাশ্রয়ী মূল্যে আধুনিক ও মানসম্মত প্যাথলজিক্যাল সেবা প্রদানই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

No comments