ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

অসহায় সেই হাসিনা বেগমের পাশে দাঁড়ালেন ইউএনও

মোঃ রাকিবুল হাসান,নিজস্ব প্রতিনিধি।।

স্বামী নেই, দুই সন্তান শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী, ঘরে অসুস্থ শাশুড়ি এভাবেই জীবনসংগ্রাম করছেন নীলফামারীর ডোমার উপজেলার হাসিনা বেগম। তার অসহায়ত্বের কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর পাশে দাঁড়িয়েছেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ ঝাক্কুয়াপাড়া গ্রামে হাসিনা বেগমের বাড়িতে গিয়ে তার দুই প্রতিবন্ধী সন্তানের জন্য দুটি হুইলচেয়ার, শুকনো খাবার ও উপহারসামগ্রী তুলে দেন ইউএনও মহোদয়।
প্রায় চার বছর আগে স্বামী মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে নেন হাসিনা। মানুষের বাড়িতে কাজ ও কৃষিজমিতে দিনমজুরি করে সন্তান ও অসুস্থ  শাশুড়িকে নিয়ে সংসার চালান তিনি। ২০২৩ সালে বিধবা ভাতার জন্য আবেদন করলেও এখনো তা চালু হয়নি। তবে দুই প্রতিবন্ধী সন্তান প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। জানা যায়, সন্তানরা অসুস্থ হলে তিনি ওষুধের টাকাও জোগাড় করতে পারেন না। এভাবেই তিনি সংগ্রাম করে আসছেন। 

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, সংবাদমাধ্যমে হাসিনা বেগমের সংগ্রামের কথা জানতে পেরে তার সন্তানদের জন্য হুইলচেয়ার, কিছু শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছেন। ভবিষ্যতেও তাদের সুযোগ-সুবিধার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি হাসিনা বেগমের সংগ্রামী জীবনের কথা তুলে ধরার জন্য সংবাদকর্মীদের তিনি শুভেচ্ছা জানান।

No comments