ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

কেউ পালিয়েছে, কেউ পালানোর অপেক্ষায়: তৈরি হচ্ছে নতুন সমীকরণ-জুলাই গণঅভ্যুত্থান দিবসে আসাদুজ্জামান শিমুল



সাজেদুর রহমান,মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।।

পালাইছে রে পালাইছে,স্বৈরাচার পালাইছে—এমন অসংখ্য বিপ্লবী স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে উঠেছে রংপুরের মিঠাপুকুর। ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রিজের নিচে এক বিশাল ছাত্র-জনতার সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৫ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হাজার হাজার মানুষ ও ছাত্র-জনতা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় পতাকা হাতে ওভার ব্রিজের নিচের সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক আলোচনা ও সমাবেশে উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল বলেন, যারা দেশের মানুষের ওপর জুলুম করেছে, তারা পালিয়ে গেছে। এখন তাদের দোসর ও সহযোগীরাও দেশ ছেড়ে পালানোর বা লুকিয়ে বাঁচার পথ খুঁজছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। ৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে।

সমাবেশে আগত বক্তারা বলেন, ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ এক নতুন স্বাধীনতা লাভ করেছে। স্বৈরাচারী শাসক দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র করার পথ খুঁজছে।দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে এবং জুলাই গণহত্যার শতভাগ বিচার নিশ্চিত করতে ছাত্র-জনতাকে সদা জাগ্রত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি মিঠাপুকুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওভার ব্রিজের নিচে এসে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

No comments