ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 🔥সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় এসকাপ সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ 🔥চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত 🔥বারঘরিয়ায় বাইশপুতুলের উদ্যোগে রথযাত্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি 🔥৬ দফা দাবিতে রেল প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি 🔥দেবীগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 🔥সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার ‎🔥নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় ভ্যান দুমড়েমুচড়ে নিহত ৪, একই পরিবারের তিনজনের প্রাণহানি 🔥ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ 🔥বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা-উপজেলা জামায়াতের নেতারা, পুনর্বাসনের আশ্বাস ‎🔥ইতিহাসে প্রথম: সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাসদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময় 🔥সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

৬ দফা দাবিতে রেল প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি

মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি।। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ৬ দফা দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, এমপির কাছে স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার রেল ভবনে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। স্মারকলিপিতে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ছয়টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি এক্সপ্রেসের রুট রাজশাহী থেকে বাড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত সরাসরি রেললাইন বর্ধিতকরণ, ঢাকা-রংপুর-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু, চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ওয়াশ পিট স্থাপন, বনলতা এক্সপ্রেসে চাঁপাইনবাবগঞ্জের জন্য আসন সংখ্যা বৃদ্ধি ও একটি বগিতে বিদ্যমান অতিরিক্ত ৩০ শতাংশ ভাড়া প্রত্যাহার এবং চাঁপাইনবাবগঞ্জ-
রাজশাহী রুটে নৈশকালীন শাটল ট্রেন চালুর দাবি। স্মারকলিপি গ্রহণ করে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, এমপি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর রেল যোগাযোগের উন্নয়নে উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে সেগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে আন্তরিক আশ্বাস প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দাবিগুলো বাস্তবায়িত হলে জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সোনামসজিদ স্থলবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

No comments