ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ 🔥পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 🔥সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় এসকাপ সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ 🔥চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত 🔥বারঘরিয়ায় বাইশপুতুলের উদ্যোগে রথযাত্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি 🔥৬ দফা দাবিতে রেল প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি 🔥দেবীগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 🔥সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার ‎🔥নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় ভ্যান দুমড়েমুচড়ে নিহত ৪, একই পরিবারের তিনজনের প্রাণহানি 🔥ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ 🔥বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা-উপজেলা জামায়াতের নেতারা, পুনর্বাসনের আশ্বাস ‎🔥ইতিহাসে প্রথম: সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাসদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময় 🔥সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ডিমলার দোহলপাড়ায় বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার


নিজস্ব প্রতিবেদক: 
নীলফামারীর ডিমলা উপজেলার দোহলপাড়া এলাকায় নতুন করে নির্মিতব্য বায়তুল আকসা জামে মসজিদ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের নির্মাণকাজের সফলতা এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি ইসলামী শিক্ষা, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র। তিনি মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। সে লক্ষ্য বাস্তবায়নে মসজিদভিত্তিক শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য এবং মসজিদের সার্বিক উন্নয়ন ও নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

No comments