ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 🔥সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় এসকাপ সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ 🔥চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত 🔥বারঘরিয়ায় বাইশপুতুলের উদ্যোগে রথযাত্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি 🔥৬ দফা দাবিতে রেল প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি 🔥দেবীগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 🔥সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার ‎🔥নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় ভ্যান দুমড়েমুচড়ে নিহত ৪, একই পরিবারের তিনজনের প্রাণহানি 🔥ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ 🔥বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা-উপজেলা জামায়াতের নেতারা, পুনর্বাসনের আশ্বাস ‎🔥ইতিহাসে প্রথম: সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাসদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময় 🔥সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দেবীগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

‎বিমল কুমার রায়, 
দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃষ্টি ও বজ্রপাতের মাঠে কাজ করার সময় ব্জ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
‎বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুরে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে উপজেলার সদর ইউনিয়ন ও দণ্ডপাল ইউনিয়নের পৃথক ২টি ঘটনায় দুইজন কৃষকের মৃত্যু হয়েছে।

‎নিহতরা হলেন, দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

‎একই দিন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বৃষ্টির মধ্যে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে আকাব্বর খান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

‎পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় মাঠে কাজ না করার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

No comments