ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনেশ্বর রায় (৫৮) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধনেশ্বর রায় ওই এলাকার মৃত রঙ্গলাল রায়ের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সারাদিন কৃষিকাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন ধনেশ্বর রায়। কিছুক্ষণ পর বাড়ির বারান্দায় টিনের চালের পাশে রাখা বিড়ি ও দিয়াশলাই আনতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত টিনের সংস্পর্শে এলে তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
স্থানীয়রা জানান, বর্ষাকালে বৈদ্যুতিক সংযোগে ত্রুটি বা লিকেজের কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা বাড়িঘরের বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

No comments