ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ 🔥উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন 🔥সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ 🔥পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 🔥সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় এসকাপ সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ 🔥চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত 🔥বারঘরিয়ায় বাইশপুতুলের উদ্যোগে রথযাত্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি 🔥৬ দফা দাবিতে রেল প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি 🔥দেবীগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 🔥সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

আইন-শৃঙ্খলা রক্ষায় আপস নয়, অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি গোলাম রব্বানীর

সাজেদুর রহমান,মিঠাপুকুর প্রতিনিধি।।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. গোলাম রব্বানী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন, পেশাজীবী পরিষদের সভাপতি শাহ হাফিজুর রহমান ফকিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. গোলাম রব্বানী বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া যাবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং এ লক্ষ্যে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, মিঠাপুকুরকে একটি আধুনিক, নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষ যেন কোনোভাবেই অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. পারভেজ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনস্বার্থে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টরা একমত পোষণ করেন। পাশাপাশি সামাজিক সমস্যা মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারী বক্তারা মিঠাপুকুর উপজেলার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments