ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥শুকনাপুকুর বাজার জামে মসজিদে জুমার নামাজে বক্তব্য রাখলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 🔥এমপিও শিক্ষকদের তিন দাবিতে আন্দোলন চলবে, জানালেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী 🔥বোড়াগাড়ী বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 🔥দেবীগঞ্জ এনএন সরকারি উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ 🔥নীলফামারী বড় মাঠ থেকে অবৈধ দোকান উচ্ছেদে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন আবু মোঃ সোয়েম 🔥ডোমারে ২০ পিস স্কাপসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ 🔥নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ 🔥কাভার্ড ভ্যানের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু 🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে
🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ 🔥মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী 🔥 ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ • 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দীনের আলোতে

দেবীগঞ্জ পৌরসভায় সাড়ে ২২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

‎বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
‎পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরের জন্য পৌরসভার মোট বাজেট ধরা হয়েছে ২২ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ১২ হাজার টাকা এবং উন্নয়ন খাতে প্রস্তাব করা হয়েছে ২১ কোটি ২ লাখ ৭৬ হাজার ৯৬৫ টাকা ২১ পয়সা।
‎রবিবার (৫ জুলাই) বিকেলে দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া এর সভাপতিত্বে  উপজেলা পরিষদ হলরুমে এ বাজেট সভার আয়োজন করা হয়। পৌরসভা প্রতিষ্ঠার পর এটি ১৩তম বাজেট সভা।
‎প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে ড্রেন নির্মাণ ও সংস্কার খাতে। এ খাতে বরাদ্দ ধরা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। এছাড়া মার্কেট নির্মাণ ও বাস টার্মিনাল নির্মাণে ২ কোটি টাকা করে এবং রাস্তা মেরামত, সংস্কার ও পার্ক নির্মাণে ৫ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে।
‎বাজেট উপস্থাপনকালে পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া জানান, আইইউআইডিপি-৩ প্রকল্প থেকে ৫ কোটি টাকা, বি-গ্রেস প্রকল্প থেকে ৫ কোটি টাকা, বিশেষ বরাদ্দ থেকে ৫ কোটি টাকা, পৌর ভবন নির্মাণের জন্য ২ কোটি টাকা এবং সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা অনুদান হিসেবে আরও ১ কোটি টাকা পাওয়ার আশা করা হচ্ছে। তিনি বলেন, এসব বরাদ্দ পাওয়া গেলে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।
‎সভায় বক্তব্য দেন দেবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে ভুঁইয়া, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন এবং ব্যবসায়ী প্রতিনিধি রাসেল আহমেদ।
‎বাজেট সভায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
‎এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

No comments