ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

করতোয়ার ভাঙন রোধে দ্রুত কাজ শুরুর আশ্বাস, ১০ কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।।
করতোয়া নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, নদীভাঙন প্রতিরোধে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে অতি শিগগিরই নদী রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। তিনি বলেন, ভাঙনের কারণে যেসব পরিবার ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হারানোর ঝুঁকিতে রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের কাজ যেন টেকসই ও মানসম্মত হয়, সে বিষয়ে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন। কাজের কোনো অনিয়ম বা নিম্নমানের নির্মাণকাজ চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং অনেক স্থানে ভাঙনের তীব্রতা বাড়ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর আশ্বাস বাস্তবে রূপ নিলে নদীভাঙনের আতঙ্ক থেকে এলাকার মানুষ স্থায়ীভাবে মুক্তি পাবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments