মাদকমুক্ত মিঠাপুকুর গড়তে ঐক্যের ডাক দিলেন উপজেলা আমীর

সাজেদুর রহমান মিঠাপুকুর প্রতিনিধি।।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ মিঠাপুকুর শাখার উদ্যোগে মাদকমুক্ত সমাজ ও যুবসমাজ গঠনে সামাজিক ঐক্যের ডাক দিয়েছে। 

মাদকের আগ্রাসন রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মিঠাপুকুর জামায়াতে ইসলামী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ কতৃর্ক আয়োজিত শুক্রবার (২৬শে জুন) বাদ জুম্মা ওভার ব্রীজের নীচে মাদক বিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মাদক বিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় মেহেদী হাসানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি হারুনুর রশিদ বেলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুস জাহের নোমান,উপজেলা পেশাজীবি সভাপতি ও ইউনিয়ন সেক্রেটারি শাহ হাফিজুর রহমান ফকির,ইউনিয়ন যুব ও ক্রীড়া সভাপতি নুরুল হুদা আশরাফী সহ যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ প্রমুখ।

প্রধান অতিথি আসাদুজ্জামান শিমুল বলেন,
মাদক মুক্ত সমাজ গড়তে প্রয়োজন সামাজিক আন্দোলন। মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমার একার পক্ষে সম্ভব হবে না। যে যেখানে থাকি সবাইকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ এ মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত, চুরি, ডাকাতি রাহাজানি জড়িত। যারা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে তাদের হুঁশ জ্ঞান থাকে না। তারা অপকর্ম করে সমাজে। তারা কিন্তু সংখ্যায় অল্প, এরা কিছু সাময়িক প্রভাবশালী ব্যাক্তি প্রভাবে দীর্ঘদিন ধরে রাজত্ব করে যাচ্ছে। কিন্তু আমরা এখন মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এখানে আমাদের  যুব ও ক্রীড়া বিভাগ সহ যারা আছেন তাদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের নেতৃত্বে তাদের নিয়ে আমরা এগিয়ে যাবো।

শিমুল আরো বলেন,যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দাবি জানায়।সীমান্ত এলাকা তথা মিঠাপুকুরে মাদক চোরাকারবার কঠোরভাবে বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। 


মাদকাসক্তি বর্তমানে সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক, সামাজিক এবং স্থানীয় পর্যায়ে প্রায়ই বিভিন্ন নেতৃবৃন্দকে ঐক্যের ডাক দিতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মাদকবিরোধী র‍্যালি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

0 Comments