ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

নীলফামারীর নবীন হাফেজদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ, সংবর্ধনা দেবেন এমপি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ

নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী জেলার বিভিন্ন কওমি ও আলিয়া মাদ্রাসা থেকে চলতি বছর পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
এই উদ্যোগের আওতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কুরআনের হাফেজ হওয়া শিক্ষার্থীদের একত্রিত করে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে নবীন হাফেজদের সম্মাননা স্মারক, উপহার এবং দোয়ার মাধ্যমে তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানা গেছে।
উদ্যোক্তারা জানান, কুরআনের হাফেজরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের সম্মানিত করলে একদিকে যেমন কুরআন শিক্ষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে, অন্যদিকে ধর্মীয় শিক্ষাকে আরও উৎসাহিত করা সম্ভব হবে। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের ত্যাগ ও অবদানও এ আয়োজনের মাধ্যমে মূল্যায়িত হবে।
সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, যারা পবিত্র কুরআন মুখস্থ করার মতো মহান সৌভাগ্য অর্জন করেছে, তারা জাতির গর্ব। তাদের সম্মানিত করা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং কুরআনের খেদমতকারীদের প্রতি সমাজের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইতোমধ্যে জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে হাফেজদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ে সকল নবীন হাফেজকে নিয়ে একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় আলেম, শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এমন আয়োজন কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে হিফজে কুরআনের পথে আরও উৎসাহিত করবে।

No comments