ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

‎জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে জাতীয় পর্যায়ের ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

‎সোমবার (২৯ জুন) সকাল থেকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।

‎র‍্যালি শেষে কলেজ মিলনায়তনে পরিবেশ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের সুস্থ জীবন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

‎অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


‎

No comments