ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি খায়রুল ইসলাম গ্রেপ্তার‎

‎নিজস্ব প্রতিবেদক, ডোমার (নীলফামারী):

‎নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গৃহবধূ পিথী বেগম (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও নিহতের শ্বশুর খায়রুল ইসলাম (৬০)-কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত খায়রুল ইসলাম ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

‎‎মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সিরাজগঞ্জ জেলার সংলা থানার হরমুজ আলী ফকিরের মেয়ে পিথী বেগমের সঙ্গে খায়রুল ইসলামের ছেলে ফারুক হোসেনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ১০ মাস বয়সী পুত্রসন্তান রয়েছে।

‎অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই পিথী বেগমকে শ্বশুরবাড়ির সদস্যরা বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত ২২ মে ২০২৫ রাত প্রায় ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার স্বামী ফারুক হোসেন ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

‎‎গুরুতর আহত অবস্থায় পিথী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে তিনি মারা যান।

‎‎এ ঘটনায় নিহতের বড় বোন রমিছা বেগম বাদী হয়ে ডোমার থানায় স্বামী ফারুক হোসেন, শ্বশুর খায়রুল ইসলাম ও শাশুড়িসহ সংশ্লিষ্টদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

‎‎পুলিশ জানায়, মামলার পর থেকেই খায়রুল ইসলাম পলাতক ছিলেন। পরে চিলাহাটী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিছুজ্জমান আনিসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৬ জুন রাত প্রায় ২টার দিকে ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

‎‎ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

No comments