ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত 🔥ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার 🔥চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ 🔥ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাটে মাদকবিরোধী মানববন্ধন: তরুণ সমাজকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান 🔥বিএসএফআইসি জিয়া পরিষদের উদ্যোগে পঞ্চগড় চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন 🔥দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদকে ঘিরে এআই-নির্মিত ভুয়া ভিডিওর প্রতিবাদে সনাতনী সমাজের মানববন্ধন ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ডোমারে দুই মসজিদের উন্নয়ন ও সংস্কারে এমপি আব্দুস সাত্তারের অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মহোদয়ের বরাদ্দকৃত এ অনুদান স্থানীয় ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অনুদানপ্রাপ্ত মসজিদ দুটি হলো সোনারায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকধাপাড়া এলাকার বাইতুল আমান জামে মসজিদ এবং ৮ নম্বর ওয়ার্ডের বড়গাছা ঘোনপাড়া এলাকার বাইতুন নূর জামে মসজিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ দুটির অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও প্রয়োজনীয় নির্মাণকাজে এ অর্থ ব্যয় করা হবে। দীর্ঘদিন ধরে মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে এ সহায়তা প্রদান করা হয়েছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে ইউনিয়নের নেতৃবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তারা সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের স্থান নয়, বরং সামাজিক ও নৈতিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। মসজিদগুলোর উন্নয়ন ও সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিরা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে ইবাদত-বন্দেগি করতে পারবেন।
এদিকে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, যা এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

No comments