ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ভেড়ামারা থানা পুলিশের হাতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সম্রাট তহিদুল আটক


মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তহিদুল ইসলাম (৪০) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।আজ ২২ জুন ২০২৬ খ্রিঃ তারিখ (সোমবার) ভেড়ামারা থানার জগশ্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত তহিদুল ইসলাম জগশ্বর (রাজাপাড়া) এলাকার মৃত তফসের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোঃ জাহেদুর রহমান এর বিশেষ নির্দেশনায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জগশ্বর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তহিদুল ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানায়, গ্রেফতারকৃত তহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

No comments