ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

অমুসলিম ব্যক্তিকে দান করা ও হাদিয়া দেওয়া কি নিষেধ?

কোনো কোনো মানুষ মনে করেন, অমুসলিম ব্যক্তিকে দান করা যাবে না, অমুসলিম ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না। তাদের এ ধারণা ভুল। বিধর্মী ভিক্ষুককে যেমন ভিক্ষা দেওয়া যাবে, তেমনি বিধর্মী দরিদ্র ব্যক্তিকে দানও করা যাবে। কারণ, নফল ছদকা এবং সাধারণ দান অমুসলিমকেও দেওয়া যায়। (ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০)
বিধর্মী ব্যক্তিকে হাদিয়াও দেওয়া যাবে। সাহাবাগন অমুসলিমদেরও হাদিয়া দিতেন। বিশেষত সে অমুসলিম প্রতিবেশী হলে তার হকের প্রতি সবিশেষ লক্ষ্য রাখতেন। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) এর বাড়িতে একবার একটি বকরি জবাই করা হল। যখন তিনি বাড়িতে ফিরলেন জিজ্ঞেস করলেন, তোমরা কি আমাদের ইহুদী প্রতিবেশীকে এ গোশত হাদিয়া পাঠিয়েছ? এভাবে দুইবার জিজ্ঞেস করলেন। (জামে তিরমিযী, হাদীস ১৯৪৩)
সুতরাং অমুসলিমদেরকে হাদিয়া দেওয়া যাবে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
ﻟَﺎ ﯾَﻨْﻬٰﻯﻜُﻢُ ﺍﻟﻠﻪُ ﻋَﻦِ ﺍﻟَّﺬِﯾْﻦَ ﻟَﻢْ ﯾُﻘَﺎﺗِﻠُﻮْﻛُﻢْ ﻓِﯽ ﺍﻟﺪِّﯾْﻦِ ﻭَ ﻟَﻢْ ﯾُﺨْﺮِﺟُﻮْﻛُﻢْ ﻣِّﻦْ ﺩِﯾَﺎﺭِﻛُﻢْ ﺍَﻥْ ﺗَﺒَﺮُّﻭْﻫُﻢْ ﻭَ ﺗُﻘْﺴِﻄُﻮْۤﺍ ﺍِﻟَﯿْﻬِﻢْ
দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ হতে বের করে দেয়নি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদের ভালোবাসেন।
আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ হতে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে সহায়তা করেছে। তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তো জালেম। (সূরা মুমতাহিনা: ৮-৯)

No comments