ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

কীভাবে নামাযে স্থিরতা ও মনোযোগ ধরে রাখবো?

আমরা যে কোন ব্যবসা, চাকরী বা কাজই করি না কেন, আল্লাহ একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া আমাদের মাঝে চালু রেখেছেন, একটি স্বর্গীয় প্রক্রিয়া- যার মধ্য দিয়ে কোন ব্যক্তি মরুভুমিতে থাকুক, কিংবা নিউইয়র্কে থাকুক, বা কোন বনের মাঝে থাকুক, যেখানেই থাকুক না কেন সে সবসময় আল্লাহর সাথে সম্পর্কযুক্ত থাকবে।
সে প্রক্রিয়াটি হচ্ছে সালাত বা নামায। তবে আমরা নামায পড়েই এটা ভাবতে পারি না যে আল্লাহর সাথে আমাদের যোগাযোগ ও সম্পর্ক স্থাপিত হয়ে গেল। এজন্য আমাদের নামাযের মাঝে একটি বিশেষ গোপন উপাদান থাকতে হবে, যা আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখবে। যদি সেই জিনিস অনুপস্থিত থাকে তাহলে আমাদের নামায হয়ে পড়বে অন্তঃসারশূন্য একঘেয়েমিপূর্ণ একটি ব্যাপার।
এখন সেই গোপন জিনিসটি কি?
আল্লাহ তা’আলা বলছেন ﻗَﺪْ ﺃَﻓْﻠَﺢَ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ''মুমিনগণ সফলকাম হয়ে গেছে'', ’ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻫُﻢْ ﻓِﻲ ﺻَﻠَﺎﺗِﻬِﻢْ ﺧَﺎﺷِﻌُﻮﻥَ ‘ এখানে গোপন জিনিসটি হলো ﺧَﺎﺷِﻌُﻮﻥَ সত্যিকারের মু’মিনরাই সফল হয়েছে, যাদের সালাতে রয়েছে খুশু। খুশু হচ্ছে- বিনম্রতা, আনুগত্য, অখন্ড মনোযোগ, এই সবকিছুর সমষ্টি।
প্রকৃত অর্থে যেটা আমাদেরকে করতে বলা হয়েছে তা হল, যেই মাত্র আমি বলবো আল্লাহু আকবার, আমরা অন্য আরেকটি জগতে চলে যাব, এই দুনিয়া তখন আমাদের কাছে অস্তিত্বহীন হয়ে যাবে, আমার সন্তানের কথা মনে থাকবে না, স্ত্রীর কথা মনে থাকবে না, আমার কাজের কথা মনে থাকবে না, কোন কিছুরি অস্তিত্ব থাকবে না, শুধু মাত্র আপনি এবং আল্লাহ, আমি এবং আল্লাহ, ব্যস।
আমরা যখন নামাযে দাঁড়াবো তখন আমাদেরকে এই রকম মনোজগতে প্রবেশ করতে হবে। তাই সাধারণভাবে নামাযের জন্য একটি নিরিবিলি জায়গায় দাঁড়াতে বলা হয়। আরও কিছু জরুরী পরামর্শ হচ্ছে, নামায শুরু করার আগে সেই জায়গায় প্রথমে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন এবং মনের সব চিন্তাভাবনা আগে সরিয়ে ফেলে এবং মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে নিজেকে শুধুমাত্র নামাযের সাথে যুক্ত করুন।
যখন নামাজ পড়বেন, জানুন যে কি পড়ছেন, যদি আরবী নাও জানেন, তাহলেও কিছু শব্দ ভান্ডার গড়ুন, বিভিন্ন লেকচার শুনুন, তাফসীর পড়ুন, অন্তত যেই আয়াতগুলো আপনার মুখস্ত সেগুলোর। যাতে সেই আয়াতগুলোর সাথে আপনার গভীর সম্পর্ক গড়ে উঠে। কারণ নামায মানেই হচ্ছে আল্লাহ এবং আপনার মাঝের নিবিড় কথোপকথন। আপনার নামায যদি ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর সাথে সম্পর্কযুক্ত আছেন, আর যদি আপনার নামায দূর্বল থাকে, তাহলে আল্লাহর সাথে যোগাযোগও দুর্বল এমনকি যদি আপনি মসজিদেও থাকেন। অর্থাৎ মসজিদে থেকেও আপনার আল্লাহর সাথে কোন সম্পর্কই নাও থাকতে পারে, যদি আপনি নামাযে মনোযোগ না দেন। তাই নামাযে সমস্যার কারণ আসলে আমাদের কাজ নয়, বরং সমস্যা হচ্ছে আমাদের মনোযোগে।
আল্লাহ তা’আলা আমাদেরকে নামাযে যথাযথরুপে মনোযোগী হয়ে তার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। এবং আমাদের নামায ও সমস্ত ইবাদাতকে তিনি কবুল করুন। আমিন।

No comments