ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

নামাজ হোক সুন্দর সমাজ গঠনের অনুপ্রেরণা

নামাজ ইসলামের দ্বিতীয় রোকন। মানুষের ঈমান লাভের পরপরই নামাজের স্থান। যা মুসলমানের প্রধান ইবাদত। এ নামাজ আদায়কে ফরজ করা হয়েছে। আর নামাজের মাধ্যমেই মানুষ আত্মশুদ্ধি অর্জন ও মানসিক প্রশান্তি লাভ করে থাকে।

আল্লাহ তাআলা বলেন, ‘(হে রাসুল!) আপনার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে, তা পাঠ করুন এবং যথাযথভাবে নামাজ পড়ুন। নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। (সুরা আনকাবুত : আয়াত ৪৫)

এ আয়াতে ব্যক্তি ও সমাজ জীবনে নামাজের গুরুত্ব ফুটে ওঠেছে। কুরআন পাঠ এবং নামাজ আদায় করার মাধ্যমে দুনিয়ার সব অনিষ্ট কাজ থেকে মুক্ত থাকার নিশ্চয়তা এসেছে। যার মাধ্যমে মানুষ বক্তি ও সমাজ জীবনে আত্মশুদ্ধি অর্জন এবং আত্মিক প্রশান্তি লাভ করবে। দৈনন্দিন জীবনে নামাজের সুদূর প্রসারী প্রভাব ও উপকারিতা রয়েছে। আর তাহলো-

নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবন থেকে যেমন অশ্লীলতা দূর হয়ে শৃঙ্খলা ফিরে আসে তেমনি আত্মশুদ্ধি অর্জন ও আত্মিক প্রশান্তির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি মসজিদে গমন ও নামাজ আদায় সমাজের উঁচু-নীচু, ধনি-নির্ধন দূরত্ব হ্রাস করে সাম্য ও ঐক্য প্রতিষ্ঠা করে।

নির্ধারিত সময়ে নামাজ আদায় মানুষকে সময়জ্ঞান ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে। নামাজে ইমাম ও মুক্তাদির আনুগত্য মানুষের মাঝে নেতৃত্ব ও আনুগত্যবোধ জাগ্রত করে। তৈরি হয় দায়িত্ববোধে একনিষ্ঠতা ও একাগ্রতা।

সর্বোপরি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায়ের ফলে মানুষের খারাপ গুণগুলো দূর হয় এবং ভালো গুণ বৃদ্ধি পায়। বেপরোয়া ও উচ্ছৃঙ্খলতা দূর হয়। সমাজের প্রতিটি কাজে ধীরস্থিরতা তৈরির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়।

এ ছাড়াও নিয়মিত নামাজ আদায়ে সামাজিক জীবনে মানুষের অনেক উপকারিতা রয়েছে। সুতরাং নিয়মিত নামাজ আদায় করুন। সুন্দর সমাজ বিনির্মাণে নিজে নামাজ পড়ুন; অন্যকেও নামাজের প্রতি আগ্রহী করে তুলুন। নামাজ হোক সুন্দর সমাজ গঠনের অনুপেরণা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ব্যক্তি ও সমাজ জীবনে নামাজ প্রতিষ্ঠা করার তাওফিক দান করুন। আমিন।

No comments