ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দেবীগঞ্জে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

‎বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি।।
‎
‎পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক ২ টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। 
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের গছপুরী  সাহাপাড়া ও সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার পাড়া  এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের গছপুরী সাহাপাড়া এলাকার মোছা. আলেফা বেগম (৫৫) ও সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকার জামিনুর রহমান (৪৮)।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে সোনাহার সাহাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন আলেফা বেগম। পরে স্বজনেরা তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎অন্যদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে নিজের বাসার বাথরুমের ছাদে থাকা ইট ও পলিথিন সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জামিনুর রহমান। কিছুদিন আগে ওই ছাদে ঢালাই দেওয়া হয়েছিল। ছাদে থাকা ইট নিচে ফেলে দেওয়ার পর পলিথিন সরাতে গিয়ে সোজা হয়ে দাঁড়ালে ছাদের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান জামিনুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও এর আগেই তার মৃত্যু হয়।
‎
‎এ বিষয়ে এলাকাবাসীর বরাত দিয়ে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, জামিনুরের বাসার ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। তারগুলোতে কোনো কাভার দেওয়া ছিল না। প্রতিবেশী ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, জামিনুর নবনির্মিত বাথরুমের ছাদের ইট ও পলিথিন সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
‎
‎এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিয়ার সরকারি মুঠোফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
‎

‎

No comments