ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

লংমার্চ সফল করতে মিঠাপুকুরে জামায়াতের বড় চমক,মোটরসাইকেল শোডাউন


সাজেদুর রহমান 
মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।।

আগামী ১৯ শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে বিশাল মোটরসাইকেল র‍্যালি ও গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১৮ সেপ্টেম্বর  বিকেলে মিঠাপুকুর উপজেলার প্রধান প্রধান সড়ক ও ইউনিয়নগুলোতে এই বিশাল মোটর শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জামায়াত, যুব বিভাগ ও ছাত্রশিবিরের নেতাকর্মী অংশ নেন। মোটরসাইকেলের এই বহর ও নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান ফকিরের নেতৃত্বে এই বিশাল র‍্যালিতে অংশগ্রহণ করেন জামায়াত নেতা হারুন অর রশিদ,আব্দুল কাদের,আব্দুল আখের, সাফায়াত হোসেন, নাজমুল হক ও নুরুল হুদা আশরাফী সহ আরও অনেক শীর্ষস্থানীয় নেতাকর্মী।

র‍্যালিতে উপস্থিত জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ জানান, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এই লংমার্চকে সফল করতে মিঠাপুকুরের সর্বস্তরের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। রাজপথের এই র‍্যালি উপস্থিতিই প্রমাণ করে জনগণ লংমার্চের পক্ষে ঐক্যবদ্ধ। তারা আগামী লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনসাধারণকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান।

র‍্যালিটি  মিঠাপুকুর মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়।


র‍্যালি চলাকালীন সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান।এই বাইক বহরটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

No comments