ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের অর্থনৈতিক ফান্ড গঠনে একধাপ অগ্রগতি

মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।। 

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বুধবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় অত্র কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন এসএনসি ব্লাড ডোনেশন ক্লাব-এর অর্থনৈতিক ফান্ড গঠনের উদ্যোগ আরও একধাপ এগিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফান্ড গঠনে আর্থিক সহযোগিতা করেছেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। এ সহযোগিতার মাধ্যমে ক্লাবটির মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া এ উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের নেতৃবৃন্দ বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের চাহিদা পূরণে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। স্থায়ী অর্থনৈতিক ফান্ড গঠিত হলে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান, শুভানুধ্যায়ী ও সকল সচেতন নাগরিকের প্রতি এ মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

No comments