ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ছাতনাই নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের, দেবীগঞ্জে শোকের ছায়া


নিজস্ব প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ছাতনাই নদী থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুরুজ্জামাল টাকাহারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং দীর্ঘদিন ধরে কৃষিকাজের পাশাপাশি অবসর সময়ে মাছ ধরতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার উদ্দেশ্যে জাল বসাতে যান সুরুজ্জামাল। ওই সময় নদীতে প্রবল স্রোত থাকায় জাল ফেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। অবশেষে বিকেল প্রায় ৫টার দিকে কুরবান নামে এক ব্যক্তি নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সুরুজ্জামালের বলে শনাক্ত করেন।
এ আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, বর্ষাকালে ছাতনাই নদীতে তীব্র স্রোতের কারণে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তাই নদীতে মাছ ধরা বা অন্য কোনো কাজে নামার সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।

No comments