ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উদিত, কাল থেকে শুরু পবিত্র রোজা


বাংলাদেশের আকাশে আজ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হয়েছে যে, আজ ২৯ শাবান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল রবিবার থেকে রমজান মাস শুরু হবে।

শনিবার মাগরিবের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় দেশব্যাপী চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে রমজান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে আজ দিবাগত রাতে সাহরি গ্রহণের মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের রোজা রাখা শুরু করবেন।

অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শুক্রবার চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা পালন শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশেও একইদিন রমজান শুরু হয়েছে।

এবারের রমজান মাসটি আত্মশুদ্ধি, ইবাদত ও ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠবে—এমন প্রত্যাশা সবার।

No comments