ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

টিভিতে নাটক-সিনেমা দেখলে কি রোজা নষ্ট হয় ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ
জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান
‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের
উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের
জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের
উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
প্রশ্ন : আমরা তো রোজা রাখি। রোজা রেখে টিভি
দেখি, নাটক দেখি, সিনেমা দেখি। এতে কি
রোজার কোনো সমস্যা হবে? অনেকে তো ফেসবুক
চালায়, সেখানে অনেক কিছু দেখে।
উত্তর : এই ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। রোজা
রাখেন নাটকও দেখেন, সিনেমাও দেখেন, ফেসবুকও
দেখেন, টেলিভিশনও দেখেন। সিয়ামের সঙ্গে মূলত
প্রকৃত সিয়াম যেটি সেটি তিনি পালন করছেন না।
সহজ সিয়াম হচ্ছে, পানাহার থেকে বিরত থাকা,
এটাকে উপবাস বলে। তিনি উপবাস থাকছেন, কিন্তু
সিয়াম পালন করছেন না। সিয়াম হচ্ছে, বিরত থাকা
এবং সর্বপ্রথম বিরত থাকা হচ্ছে হারাম থেকে।
হারাম থেকে বিরত না থেকে আপনি শুধু পানাহার
থেকে বিরত থাকছেন। এটি অপ্রয়োজনীয় সিয়াম।
এতে সামান্যতম ফায়দা বা ফজিলত লাভ করতে
পারবেন না। এ জন্য রোজা রেখে যারা এসব কাজ
করছেন, তাঁরা অপ্রয়োজনীয় সিয়াম পালন করছেন,
সিয়ামের কোনো সওয়াব তাঁরা লাভ করতে পারবেন
না। রোজা রাখাটা সম্পূর্ণ বিরত থাকার নাম।
সুতরাং প্রথমেই হারাম কাজ থেকে নিজেকে বিরত
রাখতে হবে। তাই আল্লাহর নবী (সা.) হাদিসের
মধ্যে বলেছেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের কোনো
প্রয়োজন নেই যে সে পানাহার বর্জন করুক।’ যে
কাজটি করছেন আসলে খুবই গর্হিত কাজ।
এখানে একটি বিষয় আসতে পারে। সেটি হলো
টেলিভিশনে আপনি কী দেখছেন? আপনি আপনার
প্রশ্নে স্পষ্ট করেছেন তিনি নাটক, সিনেমা
দেখছেন। টেলিভিশনে যদি হারাম কিছু না দেখেন
তাহলে টিভি দেখাটা নাজায়েজ নয়। তবে আপনি
আপনার প্রশ্নে বুঝিয়েছেন, আপনি সিয়ামের
নৈতিক যেই দাবি রয়েছে সেই দাবি পূরণ করছেন
না। এর মাধ্যমে সিয়ামকে বিনষ্ট করে বা ক্ষতি
করে এই ধরনের কাজে লিপ্ত রয়েছেন।

No comments