ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না

কোরানে কারিমের সূরা দুখানের ৩৮ ও ৩৯ নম্বর আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আমি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এ দু’য়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের বেশিরভাগই বোঝে না।’ হ্যাঁ, এই বিশাল সৃষ্টি জগত বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি বলে আল্লাহ আলোচ্য আয়াতে ঘোষণা করছেন। মানুষ কিছুদিনের জন্য পৃথিবীতে থাকল, খেল, ঘুমাল এরপর মারা গেল এবং তারপর আর যদি কিছুই না থাকে তাহলে তো এসবই হয়ে যায় অর্থহীন! আল্লাহ এ বিশ্বজগতকে কেবল স্বল্পস্থায়ী জীবনের জন্য সৃষ্টি করেছেন- এমন ধারণা আল্লাহ সম্পর্কে সুবিচার হতে পারে না। সৃষ্টিজগত নিয়ে যদি আমরা খানিকটা ভাবনা-চিন্তা করি তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হবে যে, এই বিশ্বজগত চিরস্থায়ী জগতে যাওয়ার প্রবেশপথ মাত্র। ন্যায়বিচার ও বিবেকের নীতি এটা দাবি করে যে, সৎকর্মশীল ও অসৎকর্মশীলদের পরিণতি এক হতে পারে না। কিন্তু ইহকালীন জগতে এটা খুব কমই দেখা যায় যে, এ উভয় গ্রুপ সমানুপাতিক মাত্রায় প্রতিফল পাচ্ছে। যেমন, যে অত্যাচারী শাসক লাখ লাখ মানুষ হত্যা করেছে এবং যে ব্যক্তি মাত্র একজন মানুষ হত্যা করেছে তাকে একই শাস্তি তথা মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। তাই পরিপূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বর্তমান দুনিয়ায় সম্ভব নয়।
কোনো কাজের যথাযথ প্রতিফল দেয়া এবং পরিপূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই দরকার পরকাল। সূরা দুখানের ৪০ নম্বর আয়াতের পর থেকে কয়েকটি আয়াতে পুনরুত্থান তথা কিয়ামত এবং পাপীদের পরিণতি ও বেহেশত আর বেহেশতবাসীদের সুখময় জীবনের বিষয়ে বক্তব্য রয়েছে।
পরের দুই আয়াতে আল্লাহ বলছেন, ‘সেদিন কোনো বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। তবে আল্লাহ যাকে দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী দয়াময়।’ অর্থাৎ কিয়ামতের দিন সত্য ও মিথ্যাকে এবং নেককার ও পাপীদেরকে পৃথক করা হবে। সেদিন কেউ কারো সাহায্যের আহ্বানে সাড়া দিতে সক্ষম হবে না। কোনো দিক থেকেই সাহায্য পৌঁছবে না। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনও পরস্পরের সমস্যা সমাধান করতে সক্ষম হবে না। সেদিন সব চালাকি ও ফন্দি বানচাল হয়ে যাবে এবং সব পথ অচল হয়ে পড়বে, তবে আল্লাহ সেদিন যাদের সাহায্য করতে চাইবেন তাদের কথা ভিন্ন।

No comments