ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

রোযাদারকে ইফতার করানোর ফজিলত

রোজাদারকে ইফতার করানোর মধ্যে রয়েছে সীমাহীন
সওয়াব। হজরত সালমান (রা.) বর্ণিত এক হাদিসে
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এ মাসে কোনো
রোজাদারকে ইফতার করাবে, এর দ্বারা তার গুনাহ
ক্ষমা করা হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি
দেওয়া হবে।
আর রোজাদারের সমপরিমাণ নেকি তাকে দান করা
হবে অথচ রোজাদারের প্রাপ্য নেকি একটুও কমানো
হবে না। সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল!
আমাদের মধ্যে সকলের তো রোজাদারকে ইফতার
করানোর মতো সংগতি নেই! রাসূলুল্লাহ (সা.) বললেন,
যে কেউ কোনো রোজাদারকে একটি মাত্র খেজুর
দিয়ে বা পানি পান করিয়ে অথবা এক ঢোক দুধ দিয়ে
ইফতার করাবে, মহান আল্লাহ তাকে এই সওয়াব দান
করবেন।
আর যে কোনো রোজাদারকে পরিতৃপ্ত করে খাওয়াবে,
মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন আমার হাউস
থেকে এমন শরবত পান করাবেন যে জান্নাতে প্রবেশের
আগে তার আর পিপাসা লাগবে না।(সহিহ ইবনে
খুজাইমা ১৮৮৭, বায়হাকি, শুআবুল ইমান : ৩৩৩৬, আত-
তারগিব ওয়াত-তারহিব : ১৭৫৩)
ইফতারের আগে দোয়া
সারা দিন রোজা রাখার পর ইফতারের আগে ইফতারি
সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল
আলামিন অবশ্যই কবুল করেন বলে মহানবী (সা.)
হাদিসে বলেছেন। হজরত আবু হুরায়রা (রা.) একটি
হাদিস বর্ণনায় রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তিন
ব্যক্তির দোয়া কবুল না করে ফিরিয়ে দেওয়া হয় না—
ক. ন্যায়বিচারক শাসনকর্তার দোয়া, খ. ইফতারের
আগে রোজাদারের দোয়া এবং গ. মাজলুমের
(নির্যাতিত ব্যক্তির) দোয়া।

No comments