কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।
জামালপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১।
একই সঙ্গে তাকে পৃথক দুটি ধারায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরনীতে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় শ্রীবরদী উপজেলার সাতানি মথুরিয়া গ্রামের মাহমুদুল হাসান শাকিল নামে এক যুবক। অপহরণের পর একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন শাকিল। ৭ দিন পর ওই ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ।
এঘটনায় ২০ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর রোববার দুপুরে বিচারক রায় ঘোষণা করেন।
এসময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান শাকিলকে ৮ লাখ টাকা জরিমানা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
0 تعليقات